সোনালী আঁশ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমাদের একসময়ের প্রধান অর্থকরী ফসল ছিল পাট। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো বলে পাটকে বলা হতো সোনালী আঁশ। পাট থেকে তৈরি সামগ্রীর জায়গা দখল করেছে প্লাস্টিকের জিনিসপত্র। এজন্য পাটের চাহিদা কমে গেছে, কমে গেছে পাটের চাষও। কিন্তু এখনও পাটের চাষ করেন নদীপাড় অঞ্চলের মানুষ। এখন তারা খুব ব্যস্ত সময় পার করছেন। বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। কিন্তু দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ছবিটি গতকাল গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে তোলা * আলোকিত বাংলাদেশ