ধানের চারার হাট

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কৃষকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে ধানের চারার জমজমাট হাট। বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে কৃষক ও ব্যাপারীরা ভীড় করছেন হাটে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এখান থেকে তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছেন। জেলার চাহিদা মিটিয়েও বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এসব চারা। কৃষি বিভাগ জানিয়েছে, মান সম্পন্ন হওয়ায় জেলার বাইরেও এখানকার চারার চাহিদা রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বসেছে মাসব্যাপী ধানের চারার সর্ব বৃহৎ হাট। সদর উপজেলার প্রায় ৫শ কৃষক চারা উৎপাদনের সাথে জড়িত। তারা নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত চারা হাটে বিক্রি করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ছাড়াও নিম্নাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা হাট থেকে তাদের কাঙ্ক্ষিত চারা সংগ্রহ করছেন। গতকালের ছবি - আলোকিত বাংলাদেশ