আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ৯২ জন সদস্যকে পুলিশ পদক দেওয়া হচ্ছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)', 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা', 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)', 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা' প্রদানসহ ৪ (চার) ক্যাটাগরিতে সর্বমোট ৯২ (বিরানব্বই) জন পুলিশ সদস্যকে উল্লিখিত পদক দেওয়া হলো।
