প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী
'সত্য ও ন্যায়ের পক্ষে থেকে উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখবে'
মিয়া গোলাম পরওয়ার
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দৈনিক আলোকিত বাংলাদেশ-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
'উন্নয়নের মূলধারায় বাংলাদেশ' এই স্লোগানকে ধারণ করে ২০১০ সালে যাত্রা শুরু করা দৈনিক 'আলোকিত বাংলাদেশ' প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ, দেশের মানুষ এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়গুলোকে সংবাদ ও লেখালেখির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে তুলে ধরছে। পত্রিকার নামের সঙ্গে যেমন 'বাংলাদেশ' শব্দটি যুক্ত হয়েছে, তেমনি এর স্লোগানেও প্রতিফলিত হয়েছে দেশের প্রতি দায়বদ্ধতা ও মানুষের কল্যাণের প্রত্যয়।
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন-এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই পত্রিকাটি শুরু থেকেই সংবাদ পরিবেশনে সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দিয়ে আসছে। একটি দায়িত্বশীল সংবাদপত্রের যে গণমুখী ও জনকল্যাণমূলক ভূমিকা থাকা প্রয়োজন, তা পালনের ক্ষেত্রেও 'আলোকিত বাংলাদেশ' নিজস্ব অবস্থান তৈরি করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে দৈনিক 'আলোকিত বাংলাদেশ'-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশের মানুষের কল্যাণ, গণসচেতনতা এবং উন্নয়ন-অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে— এই প্রত্যাশা করি।
—সাবেক এমপি, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী
