প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী

'দেশ ও মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরবে'

নাহিদ ইসলাম

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দৈনিক আলোকিত বাংলাদেশ-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

'উন্নয়নের মূলধারায় বাংলাদেশ'— এ স্লোগানকে ধারণ করে ২০১০ সালে 'আলোকিত বাংলাদেশ' যখন যাত্রা শুরু করে, তখন থেকেই পত্রিকাটি দেশের মানুষ ও বাংলাদেশের উন্নয়ন-ভাবনাকে তার সংবাদচর্চার কেন্দ্রে রাখার প্রত্যয় ব্যক্ত করে। ১৭ বছরের পথচলায় সেই অঙ্গীকারের প্রতিফলন পত্রিকার বিভিন্ন সংবাদ, প্রতিবেদন ও লেখায় দেখা গেছে।

পত্রিকার নামের মধ্যেই যেমন বাংলাদেশকে ধারণ করা হয়েছে, তেমনি এর স্লোগানেও রয়েছে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা। পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঢাকা আহ্ছানিয়া মিশনের পৃষ্ঠপোষকতা পত্রিকাটির সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রকে আরও অর্থবহ করেছে।

একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; সমাজ ও রাষ্ট্রের নানা বাস্তবতা তুলে ধরা, মানুষের কথা বলা এবং জনস্বার্থের বিষয়গুলো সামনে নিয়ে আসাও তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। 'আলোকিত বাংলাদেশ' শুরু থেকেই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করে আসছে।

আগামীতেও পত্রিকাটি তার এ দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা আরও জোরালোভাবে তুলে ধরবে— এ প্রত্যাশা করি। ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'আলোকিত বাংলাদেশ'-এর অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ