প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তি ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কেউ যদি নিয়োগপত্র না পেয়ে থাকে, তবে তা পরবর্তীতে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিং সম্পন্ন করা একটি নিয়মিত প্রক্রিয়া।

এতে প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মিডিয়ার অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।