ঝুঁকিপূর্ণ চলাচল
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাটে ব্রিজ নির্মাণের পরও সংযোগ সড়কের দুই পাশে মাটি না দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে কাদা-পানি পেরিয়ে চলাচলের পর সম্প্রতি ব্রিজের দুই পাশে মাটির পরিবর্তে বাঁশের চাটাই (চড়াট) বসানো হয়েছে। এতে পথটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় ছয় ফুট খাড়া বাঁশের চাটাই বেয়ে ব্রিজে ওঠানামা করতে হচ্ছে শিক্ষার্থীসহ পথচারীদের। ভ্যান, অটোরিকশা কিংবা মোটরসাইকেলও চলাচল করতে পারছে না। গতকালের ছবি - আলোকিত বাংলাদেশ
