শীতকালীন সবজি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শীত এখনো নামেনি, অথচ মাঠজুড়ে আগাম শীতকালীন সবজির সমারোহ। কোথাও মুলা, ফুলকপি-বাঁধাকপি, কোথাও লাউ, শিম, বেগুন ও নানা শাকের সবুজ পাতায় ছেয়ে গেছে জমি। ভোরের আলো ফুটতেই পরিচর্যা, সার প্রয়োগ ও সেচের কাজে ব্যস্ত হয়ে পড়ছেন কৃষকেরা। লক্ষ্য একটাইড়শীত পুরোপুরি জেঁকে বসার আগেই সবজি বাজারে তুলে ভালো দাম পাওয়া। আগাম সবজি বিক্রি করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আশাও করছেন তাঁরা। ছবিটি গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা এলাকা থেকে তোলা হয় - আলোকিত বাংলাদেশ
