বর্জ্যমানব

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বর্জ্য দিয়ে শরীর ঢেকে ১২ জন স্বেচ্ছাসেবী সেজেছেন বর্জ্যমানব, তাদের মাধ্যমে পর্যটকদের দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার বার্তা। বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত গতকাল সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায় এই দৃশ্য। কারও শরীরে পাস্টিকের বোতল, মগ ও ছোট বালতি, কারও শরীরে পাস্টিকের থালা। আবার কেউ পরেছেন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্জ্য। সৈকতে তাদের এমন উপস্থিতি দেখে কৌতূহলী হয়ে ওঠেন পর্যটকেরা। অনেকে ছবি তোলেন, কেউ কেউ মুঠোফোনে ভিডিও ধারণ করেন - আলোকিত বাংলাদেশ