ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড ঘোষণা

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল রোববার সচিবালয়ে এ ঘোষণা দেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, গত শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। ওই বৈঠকশেষে গতকাল রোববার মজুরি বোর্ড গঠন করার বিষয়টি জানিয়েছিলেন তিনি।

তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। গতকাল রোববার রাজধানীর মিরপুর এবং গাজীপুরে পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গত শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও বিভিন্ন কারখানা-মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল নতুন মজুরি বোর্ড গঠন। সরকার ও পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এ বিষয়ে একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। আজকের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে। আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর: পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ও অধিকারের বিষয়টি সরকার 'সর্বোচ্চ গুরুত্ব দিয়ে' বিবেচনা করছে বলেই পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন হয়েছে।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানীতে শ্রমিক অসন্তোষ চলছে। গতকাল রোববারও ঢাকার মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিরপুরে অবরোধ চলার মধ্যেই সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ন্যূনতম মজুরি বোর্ড এবং পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য আলাদা বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

মন্ত্রী বলেন, দাবি ছিল তাদের মজুরি বোর্ড, আজকে (গতকাল) তাদের মজুরি বোর্ড গঠন করা হল। তাদের দেওয়া প্রতিনিধিত্বকারী সদস্যকে নিয়ে তো বোর্ড গঠন করা হল। এখন তারা আশা করি রাস্তা ছেড়ে তাদের কলকাখানায় যোগদান করবে। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমান। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। আর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকপক্ষের প্রতিনিধি।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে। এছাড়া পোশাক শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের আলাদা মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ডের চারজনের সঙ্গে তৈরি পোশাক খাতের মালিক ও শ্রমিক পক্ষের একজন করে প্রতিনিধিকে যুক্ত করে ছয় সদস্যের এই বোর্ড গঠন করা হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডের সদস্য হয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন। আর বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করবেন।

শ্রমমন্ত্রী বলেন, যারা মজুরি বোর্ডে সদস্য হয়েছেন, তাদের প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে তারা বসবেন, তারাই তো শ্রমিক প্রতিনিধি আছেন, মালিক প্রতিনিধি আছেন, তারাই তো আলোচনা করবেন এখন তাদের ওপর। মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার পরও মড়ক অবরোধ করে আন্দোলনের মধ্যে 'রাজনৈতিক ইন্ধন' দেখছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, (বলেছিলাম) শ্রমিক ভাইয়েরা তোমরা কল কারখানায় থাকো, আমরা রোববার মজুরি বোর্ড গঠন করব। কিন্তু আজকে কী হইল? ওই সংশ্লিষ্ট কয়েকটা মিলে অহেতুক ছুটি ঘোষণা করে দেওয়া হল।

শ্রমিকরা ওই পরিকল্পিতভাবে তারা কী বলল? যে এখনও ঘোষণা হয় নাই। অথচ এটা আপনাদের মাধ্যমে তাদের নেতারাসহ ঘোষণা দেওয়া হয়েছে। যে আমরা রোববারেই ঘোষণা দেব। কিন্তু এটা তো আমার মনে হয় ভেরি মাচ ক্লিয়ার যে কয়েকটি রাজনৈতিক সংগঠন কাজগুলো করতেছে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত