ফ্যাটি লিভারের মতো হতে পারে ফ্যাটি কিডনিও!

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্বাস্থ্য ডেস্ক

কিডনি রোগ নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। কমবয়সী অনেকেই আক্রান্ত হচ্ছে কিডনির ক্রনিক রোগে।

কিডনিতে পাথর জমার মতো সমস্যা ঘরে ঘরে। তার সঙ্গে আছে কিডনিতে সংক্রমণ, পলিসিস্টিক কিডনির অসুখ। কিডনির আরও একটি রোগ আছে যা সম্পর্কে সচেতনতা কম। সেটি হলো ফ্যাটি কিডনি। ফ্যাটি লিভারের সঙ্গে কম-বেশি সবাই পরিচিত হলে ফ্যাটি কিডনি সম্পর্কে জানেন না তেমন কেউ। অতিরিক্ত ওজন, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই রোগের কারণ হতে পারে।