ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর দ্বিতীয় প্রধান কমান্ডার নিহত
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
বৈরুতের শক্তিশালী ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহর ১৬ যোদ্ধার মধ্যে একজন দ্বিতীয় সিনিয়র কমান্ডার ছিলেন। এ হামলা তাদের সামরিক নেতৃত্বের ওপর আঘাতের ব্যাপক ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ দ্বিতীয় কমান্ডারের নাম আহমেদ মাহমুদ ওয়াহবি।
ইসরায়েল বলেছে, গত শুক্রবার লেবাননের রাজধানীর দক্ষিণ উপশহরে হামলায় হিজবুল্লাহর শ্রেষ্ঠ বাহিনী রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিল এবং আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।
এই সপ্তাহে যোগাযোগ মাধ্যমের যন্ত্রে নাশকতামূলক হামলায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ৩৭ জন মানুষ নিহত হয়েছে। তার ওপর এই হামলায় ইরান-সমর্থিত এই গোষ্ঠীটির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে নতুন প্রশ্ন উত্থাপন করে এবং তাদের যোদ্ধাদের মনোবলের ওপর প্রচণ্ড আঘাত হানে।
হিজবুল্লাহ তাদের দ্বিতীয় কমান্ডার আহমেদ মাহমুদ ওয়াহবির নাম প্রকাশ করেছে। তারা বলে, তিনি অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এই বছরের শুরু পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে তাদের গোষ্ঠীর অভিযানের নেতৃত্ব দেন।
১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃক চিহ্নিত আকিলের মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহ নিশ্চিত করে।
