ইরানের কাছ থেকে রণতরী সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

কূটনৈতিক তিক্ততা ও সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাকে পাশ কাটিয়ে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই পরিস্থিতিতে ইরানের কাছাকাছি অঞ্চল থেকে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’সহ নৌবহর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলের কাছাকাছি এলাকা থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা ডেস্ট্রয়ার ও সাবমেরিন প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে স্ট্রাইক গ্রুপটি বাহার বন্দর থেকে প্রায় ১,৪০০ কিলোমিটারে দূরে পারস্য উপসাগরের আদেন এবং সোকোত্রা দ্বীপের পূর্বে একটি অঞ্চলে অবস্থান করেছে।