নতুন কোনো স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ব্রাজিল ‘নতুন কোনো স্নায়ুযুদ্ধ’ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে গতকাল রোববার ওই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের সব দেশকে সমানভাবে দেখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ভারতে তিন দিনের সফর শেষে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আমরা নতুন কোনো স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই, সব দেশকে সমানভাবে দেখা হোক।’
