ইরানে হামলা জাতিসংঘের সনদের পরিপন্থি : ফারহান

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলা জাতিসংঘ সনদের সনদের পরিপন্থি।

ইরনার বরাত দিয়ে আরও জানানো হয়েছে, জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল ফারহান হক আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বৈধতা জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে হয়। সুতরাং প্রত্যেকেরই উচিত এর নীতিগুলোকে সম্মান করা।

পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং সংঘাত বৃদ্ধি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জোর দিয়ে বলেন: প্রথম অগ্রাধিকার হল সংঘাত বন্ধ করা এবং আলোচনার টেবিলে ফিরে আসা। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার বিষয়ে, ফারহান হক আরও বলেন: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতোপূর্বে জাতিসংঘ সনদের কথা উল্লেখ করে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।