ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ১২৫৫

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রায় ৯ দিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। গত সপ্তাহে ইরানে আকস্মিক যৌথ অভিযান শুরু হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ইসরায়েলের বিভিন্ন অংশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে হামলা চালায়।

এদিকে গত ৯ দিনে ইরানে ১ হাজার ২৫৫ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও ১২ হাজার মানুষ আহত হয়েছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল জাজিরার সঙ্গে গত ৯ দিনে নিহত ও আহতদের সংখ্যা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ১২ জনেরও বেশি মানুষ আহত এবং প্রায় এক হাজার ২৫৫ জন নিহত হয়েছে।