ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি পুতিনের

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। খামেনিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি অটল সমর্থন ও আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের জন্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল ও ভবিষ্যতেও থাকবে।