জ্বালানি সংকটের কারণে এশিয়াজুড়ে জরুরি পদক্ষেপ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যার সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি তেলের ওপর। কারণ মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার দেশগুলো প্রায় ৬০ শতাংশ তেল আমদানি করে। ফলে জ্বালানির দাম দ্রুত বাড়তে থাকায় বিভিন্ন দেশ জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জ্বালানি সরবরাহ সীমিত করায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিছু বিশ্ববিদ্যালয়ও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভারত জরুরি ক্ষমতা ব্যবহার করে শিল্পখাতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরিয়ে তা গৃহস্থালি ব্যবহারের জন্য বরাদ্দ দিয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার একাধিক মিতব্যয়ী পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে স্কুল বন্ধ রাখা এবং অনেক সরকারি সেবা অনলাইনে স্থানান্তর করা।