ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ প্রশমিত করার লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে গত রোববার এবং সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় দফায় দফায় হামলায় ইরানের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের হাফতগেলও রয়েছে।
