ইস্তাম্বুলে ইসরায়েলি কনস্যুলেটের বাইরে গোলাগুলি, নিহত তিন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি নস্যুলেট ভবনের ঠিক বাইরে পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রয়টার্স ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘক্ষণ চলা এই বন্দুকযুদ্ধে অন্তত তিনজন হামলাকারী নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গোলাগুলি শুরু হওয়ার পর পুলিশ কর্মকর্তারা অস্ত্র হাতে নিরাপদ অবস্থান গ্রহণ করছেন। প্রায় ১০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।