ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানকে সাদা পতাকা ওড়ানোর পরামর্শ ট্রাম্পের

ইরানকে সাদা পতাকা ওড়ানোর পরামর্শ ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কড়া মন্তব্য করে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো, তবে আত্মসম্মানের কারণে তারা তা করছে না।

গত মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে-এর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি এখন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা কার্যত ‘পি-শুটার’ ধরনের অস্ত্র দিয়ে লড়াই করছে। তার ভাষায়, ‘তারা এখন শুধু লোক দেখানো খেলা খেলছে।’

তিনি আরও বলেন, প্রকাশ্যে শক্ত অবস্থান নিলেও তেহরান গোপনে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। ‘যখন কোনো দেশের সামরিক শক্তি প্রায় শেষ হয়ে যায়, তখন চুক্তি করতে চাওয়াই স্বাভাবিক,’-যোগ করেন তিনি। ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ–অবরোধের প্রশংসা করে ট্রাম্প বলেন, এটি ‘ইস্পাতের দেয়াল’-এর মতো কার্যকর। তাঁর মতে, এই অবরোধ ভাঙার সাহস কেউ দেখাবে না এবং এটি সফলভাবে কাজ করছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে—এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেন, সময় হলে যুক্তরাষ্ট্রই তা জানাবে এবং ইরান জানে তাদের কী করা উচিত নয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন কঠোর বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের মধ্যে এই মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

এদিকে ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত