লেবাননে যিশুর পর মাতা মেরির মূর্তি অবমাননা করলেন ইসরায়েলি সেনা
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে আবারও ধর্মীয় প্রতীক অবমাননার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা মাতা মেরির একটি মূর্তির পাশে বসে ‘অবমাননাকর’ আচরণ করছেন।
ওই সেনা মুখে সিগারেট নিয়ে এক ইসরায়েলি সেনা মাতা মেরির মূর্তির পাশে বসে আছেন।
