বিদেশি হামলায় কিম নিহত হলেই পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া

প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

শীর্ষ নেতা কিম জং উনকে কোনো বিদেশি শত্রু পক্ষ হত্যা করলে বা তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে পাল্টা পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। এমন বিধান যুক্ত করে নিজেদের সংবিধান সংশোধন করেছে পিয়ংইয়ং। সম্প্রতি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নিয়েছেন কিম।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) দেশটির সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানায়। এনআইএস জানায়, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সাংবিধানিক সংশোধনী গ্রহণ করা হয়।