ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরাকি মরুভূমিতে ‘গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল’

ইরাকি মরুভূমিতে ‘গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল’

ইরান যুদ্ধের সময় শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে আকাশ হামলার সুবিধার্থে ইরাকি মরুভূমিতে গোপন একটি সামরিক ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল; ইরাকি সেনারা এক পর্যায়ে ঘাঁটিটির অস্তিত্ব প্রায় ধরে ফেলায় তাদের ওপর বিমান হামলাও হয়েছিল।

বিষয়টি সম্বন্ধে অবগত মার্কিন কর্মকর্তাসহ একাধিক ব্যক্তির বরাত দিয়ে গত শনিবার এ খবর দেয় ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটনকে জানিয়ে বানানো ওই ঘাঁটিতে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা ছিলেন। এটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিকাল হাবের দায়িত্ব পালন করেছিল।

কোনো ইসরায়েলি বিমান ভূপাতিত হলে তার চালককে উদ্ধারে দ্রুত অভিযানে যেতে সক্ষম অনুসন্ধান ও উদ্ধার বাহিনীর সদস্যদেরও ওই ঘাঁটিটিতে রাখা হয়েছিল। এ খবরের সত্যতা যাচাই করে দেখতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এ সম্বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া মেলেনি। মার্চের শুরুর দিকে ঘাঁটিটির অস্তিত্ব প্রায় প্রকাশ হয়ে যাচ্ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত