কিউবা আক্রমণের ছক ট্রাম্পের

হাভানার যুদ্ধ প্রস্তুতি শুরু

প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

কিউবার ওপর ক্রমেই চাপ বাড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ, নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দেশটিতে পরিবর্তন আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি, কিউবা আঞ্চলিক নিরাপত্তা, অভিবাসন ও ভূরাজনৈতিক দিক থেকে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গত ২০ মে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মিয়ামিতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালে প্রতিরক্ষামন্ত্রী থাকাকালে তিনি নির্বাসিত সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’র দুটি প্লেন গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন। ওই ঘটনায় চারজন নিহত হন। রাউল কাস্ত্রো ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে অবসর নেন, তবে কিউবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখনো তার প্রভাব রয়েছে বলে দাবি করা হয়।