ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ২৪টি অভিযান

ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর ২৪টি অভিযান

লেবাননের ইসলামি প্রতিরোধ জানিয়েছে, হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে ২৪টি অভিযান চালিয়েছে। পার্সটুডে জানিয়েছে, ইসরায়েলি অবস্থানের ওপর হিজবুল্লাহর ধারাবাহিক অভিযানে সাতটি মেরকাভা ট্যাংক এবং দুটি সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দখলদার সেনাবাহিনীর সৈন্য ও যানবাহনের সমাবেশের ওপরও ১২টি হামলা চালানো হয়েছে। দক্ষিণ লেবাননের আকাশে হিজবুল্লাহর একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি হরমুজ-৪৫০ ড্রোনও আঘাতপ্রাপ্ত হয়। দখলদার সেনাবাহিনীর নবপ্রতিষ্ঠিত সদর দপ্তর এবং গোলন্দাজ বাহিনীকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৪ বার লক্ষ্যবস্তু করা হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই প্রতিশোধমূলক হামলাগুলো চালানো হয়। ইসরায়েলের ওই হামলায় ৪ শিশুসহ ১৪ জন শহীদ এবং আরও তিনজন আহত হয়। ইসরায়েল দক্ষিণ লেবাননের ‘দেইর কানুন আল-নাহর’ শহরটির উপরে হামলা চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত