ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আংশিক যুদ্ধবিরতি ঘোষণা
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে লেবানন। এতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব"হত্তর যুদ্ধকে উস্কে দেওয়া এক সংঘাত কিছুটা হলেও প্রশমিত হতে পারে।
ওয়াশিংটনের লেবানন দূতাবাসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই সমঝোতা লেবাননে চলমান যুদ্ধের অবসান ঘটাবে না। কিš' এটি ইসরায়েলকে বৈরুত ও এর আশপাশে হিজবুল্লাহর নিয়ন্ত্রিত শহরতলিগুলোতে হামলা চালানো থেকে বিরত রাখবে আর লেবাননের ইরান সমর্থিত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানো বন্ধ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রথম এই সমঝোতার ঘোষণাটি দিয়ে জানিয়েছিলেন, মধ্য¯'তাকারীদের মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্পের আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট মধ্য¯'তাকারীদের মাধ্যমে বা কোনোভাবে কখনোই হিজবুল্লাহর সঙ্গে কথা বলেননি।
হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভ্ক্তু করে রেখেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও জানিয়েছেন, বৈরুতে হামলা চালানোর প্র¯'তি নেওয়া কোনো ইসরায়েলি বাহিনী থাকলে তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত মার্চে ইসরায়েল লেবাননের দণিাঞ্চল দখল করে নেয়। গত সোমবার সন্ধ্যায়ও সেখানে দুপরে মধ্যে শত্রুতা অব্যাহত ছিল। গত মঙ্গলবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের উত্তরাঞ্চলে আসা দুটি প্রজেক্টাইল বাধা দিয়ে ধ্বংস করেছে তারা আর এতে কেউ আহত হয়নি।
ট্রাম্পের ঘোষণার পর নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল দণি লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখবে। দণি লেবাননে ইসরায়েলি ¯'ল বাহিনীগুলো জাহরানি নদীর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ২৫ বছরের মধ্যে লেবাননের এতোটা ভেতরে আর অনুপ্রবেশ করেনি তারা।
লেবাননের পার্লামেন্টের হিজবুল্লাহ দলীয় সদস্য হাসান ফাদলাল্লাহ জানিয়েছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পূর্বশর্ত হিসেবে হিজবুল্লাহ পুরো লেবাননজুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সমর্থন করবে। লেবানন জানিয়েছে, বুধবার ওয়াশিংটনে ইসরায়েলের সঙ্গে কথা বলে যুদ্ধবিরতি সম্প্রসারণের চেষ্টা করবে। তেমনটি হলে ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা তিন মাস বয়সী যুদ্ধটির অবসান ঘটানোর নতুন করে শুরু করা প্রচেষ্টার পথ পরিষ্কার হতে পারে।
