ভারী বৃষ্টিতে তিস্তায় বিপৎসীমার ওপর পানি

জলঢাকায় ‘রেড অ্যালার্ট’

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

টানা ভারী বর্ষণের কারণে পশ্চিমবঙ্গের উত্তরভাগের নদীগুলোর পানি হু হু করে বাড়ছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে তিস্তা ও জলঢাকাসহ প্রধান নদীগুলো এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে জলঢাকা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নদী অববাহিকার ধূপগুড়ি ব্লকের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলঢাকা নদীসংলগ্ন এলাকায় ‘রেড অ্যালার্ট’ (লাল সতর্কতা) এবং তিস্তার ঝুঁকিপূর্ণ অঞ্চলে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন।