বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

সাবেক সুপ্রিম লিডার ও নিজের বাবা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। গতকাল শনিবার তার একটি লিখিত বক্তব্য ইরানের সরকারি টিভিতে পড়ে শোনানো হয়। মোজতবা লিখিত বক্তব্যে বলেছেন, তার বাবার হত্যাকারী এবং দুটি যুদ্ধে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আর এ প্রতিশোধ ইরানি জনগণের ইচ্ছা। খামেনির রক্তকে ‘বিশুদ্ধ’ হিসেবে অভিহিত করে মোজতবা বলেছেন, ইরানিদের এ ইচ্ছা অবশ্যই পূরণ করতে হবে।