মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর ঘোষণা আমিরাতের
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পর্যটকদের আকর্ষণ করতে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য কোনো স্পনসর বা গ্যারান্টার ছাড়াই ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। গত বুধবার দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘমেয়াদি ভিসার সুবিধা ও শর্তাবলী প্রকাশ করেছে।
