মমতার হাত ছাড়লেন আরও দুই ঘনিষ্ঠ সহযোগী
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের ভাঙন যেন থামার নামই নিচ্ছে না। একের পর এক নেতা, বিধায়ক ও সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট তৃণমূল’ ছেড়ে যোগ দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলে। শুক্রবার সেই তালিকায় যুক্ত হল আরও দুটি পরিচিত নামণ্ড বনগাঁ উত্তরের সাবেক বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রাজারহাট-নিউটাউনের সাবেক বিধায়ক ও বারাসত সাংগঠনিক জেলার তৃলমূল সভাপতি তাপস চট্টোপাধ্যায়।
এদিন বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অফিমে গিয়ে তার সঙ্গে দেখা করেন বিশ্বজিৎ দাস। বৈঠকের পরই স্পষ্ট হয়ে যায়, কালীঘাট শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ঋতব্রতের নেতৃত্বাধীন শিবিরেই নাম লিখিয়েছেন বিশ্বজিৎ। কিছুক্ষণের মধ্যেই একই পথে হাঁটেন তাপস চট্টোপাধ্যায়ও।
বিশ্বজিৎ দাসের রাজনৈতিক জীবনে দলবদলের ইতিহাস নতুন নয়। দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
