করাচির হাসপাতালে এইচআইভি আক্রান্ত ১৫ শিশু
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতি ডেস্ক
পাকিস্তানের করাচিতে শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণের বিস্তার নিয়ে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। করাচির ‘সোশ্যাল সিকিউরিটি লান্ধি হাসপাতালে’ সম্প্রতি অন্তত ১৫টি শিশুর শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। এর মাত্র কয়েক মাস আগেই শহরের ‘কুলসুম বাই ভালিকা হাসপাতালে’ প্রায় একশত শিশু এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
দেশটির গণমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুযায়ী, লান্ধি হাসপাতালে আক্রান্ত শিশুদের বয়স ৪ মাস থেকে ৮ বছরের মধ্যে। হাসপাতালের নথি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে চারজন, ফেব্রুয়ারিতে দুজন, মার্চে একজন, এপ্রিলে পাঁচজন এবং মে মাসে তিনজন শিশুর দেহে এইচআইভি পজিটিভ ধরা পড়ে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসের পর মাস এই সংক্রমণের খবর গোপন রাখা হয়েছিল। ফলে আরও অনেক শিশু এরইমধ্যে এতে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও লোকলজ্জার ভয়ে আক্রান্ত শিশুদের বাবা-মা বা অভিভাবকরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
