মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠাল চীন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

মহাকাশে নতুন যোগাযোগপ্রযুক্তি পরীক্ষার স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) পাঠিয়েছে চীন। স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটি পরিবর্তিত ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলোর উৎক্ষেপণ সম্পন্ন হয়।

এই স্যাটেলাইটগুলো মূলত স্যাটেলাইট যোগাযোগ, রেডিও-টেলিভিশন সম্প্রচার এবং ডেটা ট্রান্সমিশনের (তথ্য আদান-প্রদান) মতো পরিষেবা দেওয়ার কাজে ব্যবহৃত হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক প্রযুক্তিগত পরীক্ষা ও যাচাইকরণের কাজও করবে এগুলো। জানা গেছে, এটি ছিল চীনের বিখ্যাত ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৬০তম ফ্লাইট মিশন।