সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্বর্ণের খনিতে ধস, নিহত ৩০

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের স্বর্ণের খনিতে ধসের ঘটনায় ৩০ খনি শ্রমিক নিহত। ভেতরে আটকা পড়েছেন আরও কয়েকজন। গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির নানা-মামবেরে জেলার আব্বা এলাকায় অবস্থিত ওই স্বর্ণ খনিতে ধসের ঘটনা ঘটে। ধসের পর অল্প কয়েকজন শ্রমিক জীবিত অবস্থায় বের হতে সক্ষম হন।

ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা ফ্লোরিয়ান গাগুয়েন্ড জানান, ভেতরে আটকা পড়া অধিকাংশ শ্রমিকের জীবিত ?উদ্ধারের আশা ক্ষীণ। কতজন শ্রমিকের সংখ্যা অবশ্য তা স্পষ্টভাবে জানা যায়নি। উদ্ধারকারী বাহিনীর সদস্যরা খনিটিতে আটকা শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন। নানা-মামবেরের ডেপুটি মেয়র সোলেইমানে জানান, উদ্ধারকারী বাহিনীর দিনভর তৎপরতায় খনিটি থেকে ৩০ জন খনি শ্রমিকের লাশ এবং বেশ কয়েকজন শ্রমিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এটা ছিল একটি ভয়াবহ ঘটনা। আমরা উদ্ধারকারী বাহিনী পাঠানোর পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা চেয়েছিলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে বহু মানুষ উদ্ধারকাজে সহযোগিতা করেছেন।’