পর্তুগালে বোরকা পরলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পর্তুগালে জনসমক্ষে ‘মুখ ঢেকে রাখার’ পোশাক বা বোরকা নিষিদ্ধ করে নতুন আইন কার্যকর হয়েছে। আইনটি বোরকা ও নিকাব পরা মুসলিম নারীদের ওপর প্রভাব ফেলবে বলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। দেশটির নতুন আইন অনুযায়ী, জনসমক্ষে পরিচয় গোপন বা শনাক্তে বাধা দেয়- এমন পোশাক পরলে ১৫০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। তবে স্বাস্থ্য, পেশা, শিল্পকলা, আবহাওয়া এবং ধর্মীয় উপাসনালয়সহ কিছু ক্ষেত্রে মুখ ঢাকার অনুমতি রয়েছে। আইনটির সমর্থকরা বলছেন, এটি জননিরাপত্তা ও পরিচয় শনাক্তের স্বার্থে প্রয়োজন।
