যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেল ইরান

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যেই বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুতের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে নতুন এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে।

গত রোববার ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানান, নতুন গ্যাসক্ষেত্রটিতে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের (টিসিএফ) বেশি গ্যাস রয়েছে। এর মধ্যে প্রায় ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য বলে জানিয়েছেন তিনি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। পাকনেজাদ বলেন, নতুন এই আবিষ্কার ইরানের জাতীয় হাইড্রোকার্বন মজুতে গুরুত্বপূর্ণ একটি নতুন সম্পদ যুক্ত করেছে। নতুন গ্যাসের মজুত শনাক্ত ও উন্নয়নে ইরানি কর্তৃপক্ষের ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে এই আবিষ্কার এসেছে।

মন্ত্রী জানান, নতুন গ্যাসক্ষেত্র থেকে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ এতটাই বেশি যে, তা দিয়ে ইরানের বৃহৎ সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপের প্রায় ১৫ বছরের চাহিদা মেটানো সম্ভব।