৭ বছর পর ভারত যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৭ বছর পর ভারত সফরে যাচ্ছেন। দুই দিনের ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনি ১২ সেপ্টেম্বর দিল্লি যাবেন।

১২ এবং ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সর্বশেষে ২০১৯ সালে নয়াদিল্লি এসেছিলেন প্রেসিডেন্ট জিনপিং। খবর রয়টার্সের।

সেই সফরেরও উপলক্ষ ছিল ব্রিকস সম্মেলন এবং সেবার ২০০ কর্মকর্তার বহর নিয়ে নয়াদিল্লি এসেছিলেন তিনি। সেই সফরের ৭ বছর অতিক্রান্ত হওয়ার পর ফের ভারতে আসছেন চীনের প্রেসিডেন্ট।