হরমুজে বিছিয়ে রাখা মাইন সরিয়ে ফেলেছে মার্কিন সেনারা ট্রাম্প

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি নিয়ে এবার নতুন কিছু দাবি করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার তিনি দাবি করেছেন, হরমুজে ইরানের বিছিয়ে রাখা সব মাইন মার্কিন নৌবাহিনী সরিয়ে ফেলেছে বা নিষ্ক্রিয় করেছে। বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান বার বার বন্ধ করেছে। যা নিয়ে ফের উষ্মা প্রকাশ করেন ট্রাম্প। সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন করে মাইন স্থাপনকারী যে কোনো জাহাজ বা জলযান তাৎক্ষণিক ভাবে ও আক্রমণাত্মক কৌশলে ধ্বংস করে দেওয়া হবে।’

তবে ট্রাম্পের এ হুঁশিয়ারি ইরান থোরাই কেয়ার করে। এ নিয়ে তেহরান কোনো মন্তব্যই করার প্রয়োজন মনে করেনি।

গত কয়েক মাস ধরে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে।