ইরানের অনুমতি ছাড়া হরমুজ পার হওয়ার সময় জাহাজে আগুন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার সময় দুটি মাইন বিস্ফোরণের ঘটনায় একটি সুপারট্যাংকারে (তেলবাহী বিশাল জাহাজ) আগুন ধরে গেছে। বর্তমানে জাহাজটি থেমে আছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ট্যাংকারটি অবৈধভাবে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে জাহাজটির নাম বা এতে থাকা নাবিকদের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। নিরাপত্তাবিধি লঙ্ঘন করলে অন্য জাহাজেরও একই পরিণতির হবে বলে সতর্ক করেছে আইআরজিসি। হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক বলেও জানিয়েছে তারা।