পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেব না, ভারতকে হুঁশিয়ারি শাহবাজের
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
সিন্ধু পানি চুক্তি নিয়ে গত দেড় বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিসি আদালতের রায় ঘিরে সেই বিরোধ আরও তীব্র হয়েছে। এর মধ্যেই ভারতকে সরাসরি সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, 'পানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না'।
গতকাল মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের দেওয়া বক্তব্যে শাহবাজ শরিফ বলেন, 'পানি পুরো অঞ্চলের জীবনরেখা। এটি কোটি কোটি মানুষের জন্য অপরিহার্য, যা আমাদের ভূমিকে পুষ্ট করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনের নিশ্চয়তা দেয়।' তিনি বলেন, 'অভিন্ন নদীর পানি কোনোভাবেই রাজনৈতিক চাপ বা সংঘাতের হাতিয়ার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
