স্কুলে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। গতকাল সোমবার থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সর্বত্র এই নিষেধাজ্ঞা কার্যকরও করা হয়েছে। খবর রয়টার্সের।

গত বছরের ডিসেম্বরে স্কুলে ১৪ বছরের কম বয়সি মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব পরিবহন বিষয়ক একটি বিল পাস হয় অস্ট্রিয়ার পার্লামেন্টে। বিলটির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, হিজাব অস্ট্রেলিয়ার মেয়ে শিক্ষার্থীদের স্বাধীনতার পরিপন্থি।