রাশিয়ায় ভয়াবহ তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত ১১ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ। খবর সিএনএনের গত রোববার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কাবার্দিনো-বালকারিয়া অঞ্চলের মিজিরগি পর্বতে এ ঘটনা ঘটে। ওই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল সেখানে ছিল। জরুরি সেবা কর্তৃপক্ষ জানায়, গত সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজে থেকেই পাহাড় থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন।