সৌদির একের পর এক শহরে হুথির হামলা, আহত ৭৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গত মঙ্গলবার ভোর থেকে ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। এবার সৌদি আরবে পর পর হামলা চালাল ইরানের সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী হুথি। এই শিয়া সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৭৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছে বলে অভিযোগ সৌদি কর্তৃপক্ষের।

ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন অঞ্চল বর্তমানে হুথির নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকার ধারাবাহিক অভিযান চালাচ্ছে হুথিদের বিরুদ্ধে। তবে সানাসহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। এরই মধ্যে সম্প্রতি উত্তর ইয়েমেনের আল-জাওফ প্রদেশের একটি জেলখানায় আকাশপথে সৌদি হামলা চালিয়েছে। হুথির দাবি, আল-হাজেম শহরে ওই হামলায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।