হুথি-হামলার পর নিজেদের তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার পর নিজেদের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পূর্ব-পশ্চিম পাইপলাইন বন্ধ রেখেছে সৌদি। তবে দেশটির জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই অবস্থা সাময়িক।
গতকাল শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং মদিনায় ইস্ট-ওয়েস্ট পাইপলাইন লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদির জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হামলাইনের পাইপলাইনের বেশ ক্ষয়ক্ষতি হওয়ায় সেটি বন্ধ রাখা হয়েছে। মেরামতের আগে সেটি ফের চালু করা সম্ভব নয়।
আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সৌদি আরবের তেল রপ্তানির সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা; যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছিল। কারণ হরমুজ প্রণালিতে অবরোধ থাকার কারণে সেই পথ দিয়ে জ্বালানি পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় এই পাইপলাইন দিয়েই সাগরে জাহাজ থেকে জাহাজ পদ্ধতিতে তেল রপ্তানি করে আসছিল সৌদি আরব।
এমন এক সময়ে এই হামলা করল হুথিরা, যখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় প্রায় প্রতিদিন বাড়ছে জ্বালানি তেলের দাম। বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বের যেসব দেশের ভূখণ্ডে জ্বালানি তেলের মজুত সবচেয়ে বেশি, সৌদি আরব তাদের মধ্যে অন্যতম। বিশ্বের মোট জ্বালানি চাহিদার একটি বড় অংশ একসময় আসত সৌদি থেকে। এখনও মোট বৈশ্বিক চাহিদার ৫ থেকে ৬ শতাংশ সরবরাহ করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটি।
