সৌদি আরবকে ৪৮টি এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিতে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এসব যুদ্ধবিমানের আনুমানিক মূল্য ২ হাজার ৪৩০ কোটি ডলার। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, প্রস্তাবিত যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রদেশটির নিরাপত্তা আরও জোরদার হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যও এগিয়ে যাবে। মার্কিন প্রশাসন বলেছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইসরায়েলের সামরিক সক্ষমতা সব সময় এগিয়ে রাখার নীতি মেনে চলে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের কাছে নিজেদের সবচেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান বিক্রির ফলে এ নীতিতে কোনো প্রভাব পড়বে না। গত বুধবার ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এর পরদিনই যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান বিক্রিসংক্রান্ত এ ঘোষণা দিল।

মার্কিন প্রশাসন বলেছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইসরায়েলের সামরিক সক্ষমতা সব সময় এগিয়ে রাখার নীতি মেনে চলে যুক্তরাষ্ট্র।