ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইতালির স্কুলে বোরকা-নিকাবসহ সব ধরনের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধের ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গত রোববার রোমে নিজ দল 'ব্রাদার্স অব ইতালি'র যুব শাখার এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রস্তাবটি খুব দ্রুতই সরকারের মন্ত্রিপরিষদে তোলা হবে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই এটি স্থায়ী আইন হিসেবে কার্যকর হবে।
