নির্বাচনে নেতানিয়াহুর বিরুদ্ধে 'ভয় ছড়ানোর' অভিযোগ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইসরাইলের শত্রুরা হামলা চালাতে পারে—প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন সতর্কবার্তার পর বুধবার ভোরে তার বিরুদ্ধে জনগণের মধ্যে ভয় ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। খবর বার্তা সংস্থা এএফপি'র। জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এর মধ্যেই ক্ষমতা ধরে রাখার প্রতিযোগিতায় থাকা নেতানিয়াহু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, হামাস ও হিজবুল্লাহসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং এমনকি পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও সতর্ক করে আসছেন। কোনো পক্ষ হামলা চালালে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইসরাইল গাজা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে।