হরমুজে ট্যাংকারে আগুন
মধ্যপ্রাচ্যে রওনা দিয়েছে ৯ হাজার মার্কিন সেনা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক সংস্থা। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানানো হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথে ট্যাংকারটিতে 'অজ্ঞাত একটি বস্তু' আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)। ইউকেএমটিও আরও জানিয়েছে, জাহাজটির নাবিকেরা নিরাপদে আছেন। তবে হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। ট্যাংকারটি কোন দেশের পতাকা বহন করছিল, সে বিষয়ে সংস্থাটি কিছু জানায়নি। জাহাজটির নির্ধারিত গন্তব্য বা যাত্রাপথ সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি। এতে অপরিশোধিত তেল, নাকি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ছিল, তা-ও স্পষ্ট করেনি সংস্থাটি। ইরানের ওপর নতুন করে বিমান হামলার আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে ৯০০০ মার্কিন সেনা পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আরও হামলা চালানো হতে পারে—এমন খবর ছড়ালেও প্রেসিডেন্ট ট্রাম্প তা নাকচ করেননি। ট্যাংকারটি কোন দেশের পতাকা বহন করছিল, সে বিষয়ে সংস্থাটি কিছু জানায়নি। জাহাজটির নির্ধারিত গন্তব্য বা যাত্রাপথ সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি। এতে অপরিশোধিত তেল, নাকি এলএনজি ছিল, তা-ও স্পষ্ট করেনি সংস্থাটি। ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, কয়েকটি যুদ্ধজাহাজে করে ওই ৯০০০ সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। রওনা হওয়া জাহাজগুলোতে ৭০০০এর বেশি নাবিক ও ২০০০ মেরিন সেনা রয়েছেন।
