৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে মধ্য আমেরিকার দেশ পানামায়। কম্পনের পরপরেই সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা—ইউএসজিএস জানিয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৫৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণ উপকূলীয় হেরেরা প্রদেশের পিতালোজা আরিবা এলাকার প্রায় ১০-১২ কিলোমিটার দূরে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। অগভীর ভূমিকম্প হওয়ায় আশপাশের এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। এমনকি প্রতিবেশী কোস্টারিকার রাজধানী সান হোসেতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর পানামার বিভিন্ন এলাকায় ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।