যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকানসিনের সাউক জেলায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যার পর জেলার রিডসবার্গ শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
